IQNA

20:29 - January 02, 2021
সংবাদ: 2612052

ভিডিও | দায়েশের মূলঘাঁটির প্রাণকেন্দ্রে জেনারেল সোলাইমানি ও মোহান্দেসের উপস্থিত

তেহরান (ইনকা):  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি গত বছরের ৩ জানুয়ারি শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের বিমান বন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শহীদ হয়েছিলেন।

ভিডিও | দায়েশের মূলঘাঁটির প্রাণকেন্দ্রে জেনারেল সোলাইমানি ও মোহানদেসের উপস্থিততার সঙ্গে থাকা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির উপপ্রধান আবু মাহদি আল মোহান্দেসসহ আরও আটজন শহীদ হন। জেনারেল কাসেম সোলাইমানি ও তাঁর সাথীদের হত্যাকাণ্ডে আমেরিকার চিরায়ত দুর্বলতা ফুটে উঠেছে।
 
ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্টকে মহা শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে জেনারেল সোলাইমানি প্রধান ভূমিকা পালন করেছেন।
 
হাশদ আশ শাবির উপপ্রধান শহীদ আবু মাহদি আল মোহান্দেস ইরাকের “নোজাবা” মিডিয়ায় অপ্রকাশিত এক সাক্ষাৎকারে ইরাকের জনগণের প্রতি ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী (হা.)-এর সমর্থন এবং সেদেশের দায়েশের তথাকথিত খেলাফতের শুরু থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীর নিধনের জন্য শহীদ কাসেম সোলাইমানির আপ্রাণ চেষ্টার প্রশংসা করেন।  iqna
 
 
 

 

captcha